বার্তা সংস্থা আবনা : আফগান তালেবানদের গুলিতে আবারো মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। আফগানিস্তানের উরুজগান প্রদেশে তারা এ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে।
ভূপাতিত হেলিকপ্টারে থোকা সব বিদেশি সেনা মারা গেছে। তবে, তালেবানদের এসব দাবির ব্যাপারে এখনো আফগান সরকার কিংবা দখলদার বিদেশি সেনারা কোনো মন্তব্য করেনি।
গতকাল মঙ্গলবারও কান্দাহার প্রদেশে একটি মার্কিন হেলিকপ্টার জরুরিভিত্তিতে নামতে বাধ্য হয়। তালেবানার বলেছে, তাদের গুলিতে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে।
চলতি বছর বসন্তকালীন অভিযানে তালেবানরা বিদিশ সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। এর আওতায় তারা মার্কিন হেলিকপ্টার ও ড্রোন গুলি করে ভূপাতিত করার চেষ্টা করছে।
আফগান তালেবানরা দাবি করছে, গত কয়েক মাসে তাদের যোদ্ধারা বেশ কয়েকটি ড্রোন ও হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।